Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার আদমদীঘিতে চোরাই মোটরসাইকেল উদ্ধার একজন গ্রেফতার 

BN DESK
11 November 2025, 04:00 PM পড়তে ১ মিনিট

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে চুরি যাওয়া মোটরসাইকেল দুই ঘণ্টা পর উদ্ধারসহ রাশেদ ওরফে রুবেল (২৬) নামের চোরচক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল শনিবার বিকেলে দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগর বাজার এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার ও তাকে গ্রেফতার করা হয়।

রুবেল জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আবাদপুর গ্রামের আশরাফ আলীর ছেলে। আদমদীঘি থানা পুলিশ জানায়, গতকাল শনিবার দুপুর ১টায় উপজেলার মটপুকুরিয়া গ্রামের ফরিদুল ইসলাম শাহ তার ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন ১২৫ সিসি ডিসকোভার মোটরসাইকেলটি তার বাসার সামনে রেখে খাবার জন্য বাসায় প্রবেশ করেন।

এসুযোগে চোরচক্র মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। এরপর বিভিন্ন স্থানে খোজাখুঁজির এক পর্যায়ে বিকেল ৫টায় আলতাফনগর বাজারে বাদি ফরিদুল ইসলাম তার মোটরসাইকেলটি শনাক্ত করে রাশেদ ওরফে রুবেলকে আটক করে পুলিশে খবর দেন।

এসময় চোরচক্রের অপর কয়েকজন পালিয়ে যায়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ রোববার (১২ অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ ও অপর পলাতকদের গ্রেফতারের তৎপরতা চলছে।

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার আদমদীঘিতে চোরাই মোটরসাইকেল উদ্ধার একজন গ্রেফতার 

B
BN DESK | 12 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার