Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার আদমদীঘিতে জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময়

BN DESK
17 December 2025, 11:38 PM পড়তে ১ মিনিট

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আদমদীঘি উপজেলা শাখার উদ্যোগে শ্রমিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলাস্থ বাবা আদম (রহ.) কমপ্লেক্স চত্বরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার সভাপতি আহসান হাবীব পল্টুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের এমপি প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের। শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ফরিদুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন, উপজেলা জামায়াতের আমির হাফেজ আতোয়ার হোসেন।

বক্তব্য রাখেন-জামায়াতের নায়েবে আমির মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা গোলাম মোস্তফা, মাওলানা রহমান আলী, জেলা জামায়াতের ইউনিট সদস্য এনামুল হক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি শামসুদ্দীন সাধন, সদর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আহসান হাবীন তুহিন প্রমুখ।

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার আদমদীঘিতে জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময়

B
BN DESK | 17 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার