Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার আদমদীঘিতে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

BN DESK
23 November 2025, 07:02 PM পড়তে ১ মিনিট

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ৪০ পিস ট্যাপেন্টাডলসহ জুলফিকার আলী জিপু (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত শুক্রবার রাতে আদমদীঘির নসরতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সে উপজেলার কোঁচকুড়ি গ্রামের আফজাল হোসেনের ছেলে।

আদমদীঘি থানা পুলিশ জানায়, গত শুক্রবার রাতে উপজেলার নসতপুর এলাকায় মাদকদ্রব্য বিক্রির সময় জুলফিকার আলী জিপুকে আটক করা হয়। এসময় তাকে তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ৪০ পিস ট্যান্টোডরসহ গ্রেফতার করা হয়।

থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, জুলফিকার আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার আদমদীঘিতে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

B
BN DESK | 23 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার