Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার আদমদীঘিতে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, নারীসহ আহত -৩

BN DESK
12 December 2025, 10:33 PM পড়তে ১ মিনিট

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-সান্তাহার সড়কের আদমদীঘির অদূরে ট্রাক ও ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক সাইদুল ইসলাম (৫৪) নিহত ও নারীসহ তিনজন যাত্রী আহত হয়েছে। আহতদের আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় মহাসড়কের বৈশাখী অটোরাইস মিলের সামনে এ ঘটনা ঘটে। নিহত সাইদুল ইসলাম আদমদীঘি উপজেলার ইন্দইল গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।

আহতরা হলো, নওগাঁ সদরের আদমদুর্গাপুর গ্রামে আবু বক্কর ছিদ্দিকের ছেলে রাফি (১৯), আদমদীঘি উপজেলার দমদমা গ্রামের বেল্লাল মল্লিকের স্ত্রী রেনুকা খাতুন (৫৫) ও একই গ্রামের তয়েজ প্রামানিকের স্ত্রী রোজিনা বেগম (৪৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় সাইদুল ইসলাম তার ব্যাটারি চালিত ইজিবাইক টমটমে আদমদীঘির ইন্দইল এলাকা থেকে যাত্রী নিয়ে সান্তাহারের উদ্দেশ্যে যাচ্ছিল। ইজিবাইক মহাসড়কে বৈশাখী অটোরাইস মিলের সামনে পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ইজিবাইক উল্টে দুমড়ে মুচড়ে যায়।

এতে চালক সাইদুল ইসলামসহ চারজন আহত হয়। ফায়ার সার্ভিসের একটি টিম তাদের উদ্ধার করে আদমদীঘি হাসাপাতালে নিয়ে আসেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক চালক সাইদুল ইসলাম মৃত ঘোষনা করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায়  আইনী প্রক্রিয়া চলছে।

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার আদমদীঘিতে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, নারীসহ আহত -৩

B
BN DESK | 12 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার