Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার আদমদীঘিতে তিন রাইস মিলে লক্ষাধিক টাকার মালামাল চুরি

BN DESK
22 November 2025, 08:43 PM পড়তে ১ মিনিট

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে এক রাতে পাশাপাশি তিনটি রাইস মিলে (চালকল) চুরি সংঘটিত হয়েছে। চোরেরা মিল ঘরের দরজার তালা ভেঙে ধান ও বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার ও অন্যান্য যন্ত্রপাতিসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে। এসব ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।

জানা যায়, আদমদীঘি-ছাতিয়ানগ্রাম সড়কের পাশে ডহরপুর এলাকায় ছাতিয়ানগ্রাম ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ার‌্যান মহিউদ্দিন তালুকদার, কশাইগাড়ি গ্রামের ব্যবসায়ী আব্দুল হামিদ ও আব্দুল মজিদের চালকল রয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে চোরচক্র মহিউদ্দিন তালুকদারের মিল ঘরের দরজার তালা ভেঙে ঘরে ঢুকে ২০ মণ ধান, রাইস মিলের বৈদ্যুতিক সংযোগ তার ও অন্যান্য যন্ত্রপাতিসহ প্রায় ৭৫ হাজার টাকার মালামাল চুরি করে।

একই রাতে চোরচোক্র পাশের ব্যবসায়ী আব্দুল হামিদ ও আব্দুল মজিদের চালকলের বিপুল পরিমাণ বৈদ্যুতিক সংযোগের তার মেইন লাইনের খুঁটি থেকে কেটে চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া বৈদ্যুতিক তারের আনুমানিক দাম ৪৫ হাজার টাকা বলে জানান তারা। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান এ ঘটনার অভিযোগ পেয়েছেন বলে জানান।

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার আদমদীঘিতে তিন রাইস মিলে লক্ষাধিক টাকার মালামাল চুরি

B
BN DESK | 22 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার