Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার আদমদীঘিতে নাশকতা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

BN DESK
20 December 2025, 08:11 PM পড়তে ১ মিনিট

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর সংক্রান্ত নাশকতা মামলায় সন্দেহজনক ভাবে আলি মুতুর্জা ওরফে কিনা (৪৬) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

সে আদমদীঘি উপজেলার পশ্চিম সিংড়া গ্রামের আমজাদ হোসেন সরদারের ছেলে ও ছাতিয়ানগ্রাম ইউপির সদস্য এবং ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বলে জানা যায়। গত বৃহস্পতিবার রাতে বগুড়া ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে আদমদীঘি থানায় সোর্পদ করেন।

আদমদীঘি থানা পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে বিএনপির অফিসে হামলা ও ভাংচুরের ঘটনায় ২০২৪ সালের ২৫ আগস্ট আওয়ামীলীগের নেতা-কর্মীদের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫০ জনের নামে বিশেষ ক্ষমতা আইনে নাশকতা সংক্রান্ত একটি মামলা হয়।

এ মামলায় আলি মুতুর্জা ওরফে কিনা কে গ্রেফতার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতা মামলায় তাকে গ্রেফতার করে গত শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার আদমদীঘিতে নাশকতা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

B
BN DESK | 20 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার