Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার আদমদীঘিতে প্রবাসী ছেলের সাথে অভিমান করে বাবার আত্মহত্যা 

BN DESK
30 December 2025, 07:28 PM পড়তে ১ মিনিট

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : মালয়েশিয়া প্রবাসী ছেলের সাথে অভিমান করে বাবা শাহজাহান আলী (৪৫) বিষপানে আত্মহত্যা করেছেন। তিনি আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির ডুমুরি গ্রামের মন্টু মন্ডলের ছেলে।

জানা যায়, শাহজাহান আলীর ছেলে নাইম ইসলাম চাকরির সুবাদে মালয়েশিয়ায় রয়েছে। গত সোমবার দুপুরে মোবাইল ফোনে তার ছেলের সাথে নানা বিষয়ে কথা কাটাকাটি হয়।

এতে বাবা অভিমান করে মাঠে জমিতে গিয়ে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি, নওগাঁ ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করে। পরে রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার আদমদীঘিতে প্রবাসী ছেলের সাথে অভিমান করে বাবার আত্মহত্যা 

B
BN DESK | 30 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার