Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার আদমদীঘিতে ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা

BN DESK
17 November 2025, 02:26 AM পড়তে ১ মিনিট

আদমীঘি (বগুড়া) প্রতিনিধি : স্বামীর মৃত্যুর ১০ মাসের মাথায় স্ত্রী ছাহেরা বিবি (৬২) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ রোববার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার হাড়ভাঙড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ছাহেরা বিবি ওই গ্রামের মৃত আনিছার ওরফে আনছার আলীর স্ত্রী ও তিন সন্তানের জননী।

মৃত ছাহেরা বিবির ছেলে আবু সাইদ জানায়, তার বাবা আনিছার ওরফে আনছার আলী ১০ মাস আগে মৃত্যুবরণ করেন। এরপর থেকে তার মা ছাহেরা বিবি মানসিক রোগে ভুগছিলেন। আজ রোববার (১৬ নভেম্বর) দুপুরে বাড়ির মাটির ঘরের দ্বিতীয় তলার তীর সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

আদমদীঘি থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, পরিবারের কেউ বাদি না থাকায় এবং আত্মহত্যার লক্ষণ থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার আদমদীঘিতে ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা

B
BN DESK | 16 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার