Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার আদমদীঘিতে বিষপানে বৃদ্ধের মৃত্যু

BN DESK
09 November 2025, 08:00 PM পড়তে ১ মিনিট

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে আশরাফ আলী সরদার (৮৪) নামের এক বৃদ্ধ বিষ পানে মারা গেছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আশরাফ আলী সরদার আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের বশিকোড়া সরদারপাড়ার বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃদ্ধ আশরাফ আলী কয়েক বছর যাবত নানা জটিল রোগে ভুগছিলেন। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে তার এক ছেলের বাসায় বিষ পান করেন তিনি। এসময় নাতি ও পুত্রবধূ জানতে পেরে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টায় তিনি মারা যান। এ ঘটনায় বগুড়ায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার আদমদীঘিতে বিষপানে বৃদ্ধের মৃত্যু

B
BN DESK | 11 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার