Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার আদমদীঘিতে ভটভটি উল্টে চালকসহ নিহত ২

BN DESK
29 December 2025, 05:21 PM পড়তে ১ মিনিট

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় ভটভটি (নছিমন) উল্টে মাছ ব্যবসায়ীসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন-নওগাঁর রানীনগর উপজেলার আমগ্রামের লালু প্রামানিকের ছেলে মাছ ব্যবসায়ী রফিকুল ইসলাম (৫০) ও ভটভটি চালক একই উপজেলার খানপুর গ্রামের তাছের উদ্দিনের ছেলে চঞ্চল হোসেন (৪৫)। আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার অদূরে বোয়ালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

আদমদীঘি থানা পুলিশ জানায়, সোমবার সকালে উল্লেখিত ব্যক্তিরা দুপচাঁচিয়া সদরে মাছ বিক্রি করে একটি ভটভটিযোগে বাড়ি ফিরছিলেন। ভটভটিটি আদমদীঘি উপজেলার অদূরে বোয়ালিয়া নামক স্থানে পৌঁছিলে বিপরিত দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাক ভটভটিকে ধাক্কা দিলে ভটভটিটি উল্টে চালক ও মাছ ব্যবসায়ী আহত হন। খবর পেয়ে আদমদীঘি ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিয়ে আসার পর মাছ ব্যবসায়ী রফিকুল ইসলামকে  কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর চালক চঞ্চল হোসেনকে মুমূর্ষু অবস্থায় বগুড়া হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যায়।  আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, এ ঘটনায় আইনী প্রক্রিয়া চলছে।

 

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার আদমদীঘিতে ভটভটি উল্টে চালকসহ নিহত ২

B
BN DESK | 29 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার