Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার আদমদীঘিতে মাঠে মাঠে সোনালী রঙ ধরেছে আগাম জাতের ধানে

BN DESK
11 November 2025, 02:00 AM পড়তে ১ মিনিট

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : এবার রোপা আমন মৌসুমে আদমদীঘি উপজেলায় আগাম জাতের ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা যাচ্ছে। ইতিমধ্যে সবুজ থেকে সোনালী হয়ে উঠছে ধানের মাঠ। আবহাওয়া অনুকূলে থাকলে আর কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে অল্প কিছু দিনের মধ্যে কৃষকের ঘরে আসবে নতুন ধান। এখন পর্যন্ত আমন ক্ষেতে তেমন কোনো রোগবালাই ও পোকা মাকড়ের আক্রমণ নেই বললেই চলে। ফলে কৃষকরা আগাম জাতের ধানে কাঙ্খিত ফসলের চেয়ে অধিক ফসল ঘরে তুলতে পারবেন বলে আশা করছেন।

আদমদীঘি কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলা ও একটি পৌরসভায় ১২ হাজার ৫০ হেক্টর জমিতে আমান ধানের লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে। এবারে কৃষকরা ব্রি ধান-৪৯, ব্রি ধান-৭৫, ব্রি ধান-৯০, ব্রি ধান-৯৩, ব্রি ধান-১০৩, স্বর্ণা-৫, পারিজা, হাইব্রিড-৫, বিনা-১৭, বিনা ধান ২৬ ও সুগন্ধাসহ নানা জাতের ধান চাষ করেছেন। আবহাওয়া অনুকুলে থাকায় বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। রোববার সকালে সরেজমিনে উপজেলার কয়েকটি মাঠ ঘুরে দেখা গেছে, প্রতিটি ফসলের মাঠ এখন সবুজ থেকে সোনালী হয়ে উঠছে। অধিকাংশ ফসলি মাঠে বাতাসে দোল খাচ্ছে ধানের শীষ।

সব মিলিয়ে কৃষকের মনে দোলা দিচ্ছে অন্যরকম এক আনন্দ। উপজেলার আদমদীঘি সদর ইউনিয়নের ছোট জিনোইর গ্রামের সোহাগ হোসেন জানান, এ বছর আমন ক্ষেত এখন পর্যন্ত ভালোই রয়েছে। কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার আমনের আগাম জাতের ধানের বাম্পার ফলন হবে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রবিউল ইসলাম বলেন, এখন পর্যন্ত ফসলের মাঠ ভালো রয়েছে।

আমার বিশ্বাস আবহাওয়া অনুকূলে থাকায় গতবারের তুলনায় এবার আগাম জাতের ধানের বাম্পার ফলন হবে। সেই সাথে এবারের আগাম ধান কাটার পর সেসব জমিতে সরিষা চাষ করতে কৃষকদের উৎসাহ দেওয়া হচ্ছে। এজন্য আমরা প্রতিটি ব্লকে কৃষকদের এই পরামর্শ দিয়ে যাচ্ছি।

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার আদমদীঘিতে মাঠে মাঠে সোনালী রঙ ধরেছে আগাম জাতের ধানে

B
BN DESK | 27 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার