Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার আদমদীঘিতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

BN DESK
04 December 2025, 09:18 PM পড়তে ১ মিনিট

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : ব্যাংক চেক ডিজঅনার সিআর দুই মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানামূলে সাজাপ্রাপ্ত পলাতক আসামি শিবেশ চন্দ্র মৈত্র ওরফে ঈদলকে গ্রেফতার করেছে আদমদীঘি থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর রাতে নওগাঁ সদরের উকিলপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শিবেশ চন্দ্র মৈত্র ওরফে ঈদল আদমদীঘি উপজেলা সদরের তালশন গ্রামের মৃত ভূপেন্দ্র নাথ মৈত্রের ছেলে।

আদমদীঘি থানা পুলিশ জানায়. বিগত ২০১৫ সালে শিবেশ চন্দ্র মৈত্র ওরফে ঈদলের বিরুদ্ধে বগুড়া জেলা দায়রা জজ আদালতে দায়ের করা পৃথক দুটি ব্যাংক চেক ডিজঅনার সিআর মামলা হয়। উল্লেখিত মামলার মধ্যে সিআরনং ১৬৪৬/২০১৫ মামলায় তার বিরুদ্ধে আদালত ২০১৬ সালের ৩১ অক্টোবর এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ২৬ লাখ টাকা অর্থদন্ড প্রদান করেন এবং একই আদালত ২০১৮ সালের ২০ ফেব্রুয়ারি সিআরনং ১৬১৪/২০১৫ মামলায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ২৫ লাখ টাকা অর্থদন্ডের আদেশ প্রদান করেন।

এ দুটি মামলায় সাজা হওয়ার পর থেকেই সে পলাতক ছিল। এদিকে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে থানার উপ পরিদর্শক বাবুল আক্তার ফোর্সসহ দীর্ঘদিন পলাতক থাকা দন্ডপ্রাপ্ত পলাতক আসামি শিবেশ চন্দ্র মৈত্র ওরফে ঈদলকে আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর ৬টায় নওগাঁ সদরের উকিলপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ওইদিন দুপুরে গ্রেফতারকৃত আসামি শিবেশ চন্দ্র মৈত্র ওরফে ঈদলকে আদালতে প্রেরন করা হয়েছে।

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার আদমদীঘিতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

B
BN DESK | 04 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার