Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার আদমদীঘিতে ৯ম শ্রেণির ছাত্রীকে ২য় দফায় অপহরণকালে একজন আটক

BN DESK
10 November 2025, 06:00 PM পড়তে ১ মিনিট

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের ৯ম শ্রেণির এক ছাত্রী (১৬)কে দিনের বেলায় মোটরসাইকেলযোগে দ্বিতীয় দফায় অপহরণ কালে গ্রামবাসি ছাত্রীকে উদ্ধার ও মুল অপহরণকারি আশিকুর ইসলাম ওরফে আশিক (২২)কে আটক করে পুলিশে দিয়েছে। আটক আশিক জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হরিসাদি গ্রামের আজাহার আলীর ছেলে। গতকাল শনিবার দুপুরে আদমদীঘি উপজেলার উজ্জলতা গ্রামে এ ঘটনা ঘটে।

আদমদীঘি থানা পুলিশ জানায়, আদমদীঘি পাইলট বালিকা উচ্চবিদ্যালেয় ৯ম শ্রেণির ওই ছাত্রী গত ৩১ আগস্ট সকাল ৯ টায় প্রাইভেট পড়াশেষে বিদ্যালয়ে যাবার সময় আদমদীঘি পুরতান সোনালী ব্যাংকের সামনে থেকে অপহৃত হয়।

এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদি হয়ে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার হরিসাদি গ্রামের আকিুর ইসলাম আশিক, দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউপির সঞ্জনকুড়ি গ্রামে আবুল হোসেন (৫০), পুকুরগাছা গ্রামের রফিকুল ইসলাম (৪৫)কে আসামি করে গত ১০ সেপ্টেম্বরে আদমদীঘি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এ মামলায় মুল অপহরণকারি আশিকুর ইসলাম আশিক আদালত কর্তৃক জামিনে মুক্ত হয়।

এদিকে সে জামিনে মুক্ত হওয়ার পর গতকাল শনিবার দুপুরে আশিক তার অপর সহযোগীদের নিয়ে দুটি মোটরসাইকেলযোগে আদমদীঘি উপজেলার উজ্জলতা গ্রামে বাড়িতে এসে ওই ছাত্রীকে ফের মোটরসাইকেলে তুলে অপহরণ করে নিয়ে যাওয়ার সময়  গ্রামবাসী এগিয়ে এসে মেয়েটিকে উদ্ধার ও অপহরণকারি আশিককে একটি মোটরসাইকেলসহ আটক করে পুলিশে সোর্পদ করে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন মোটরসাইকেল জব্দ ও গ্রেফতারকৃত আসামিকে আজ রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার আদমদীঘিতে ৯ম শ্রেণির ছাত্রীকে ২য় দফায় অপহরণকালে একজন আটক

B
BN DESK | 09 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার