Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার কাহালুতে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড.মোস্তফা ফয়সাল পারভেজের মনোনয়নপত্র সংগ্রহ

BN DESK
18 December 2025, 09:21 PM পড়তে ১ মিনিট

কাহালু (বগুড়া) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে (কাহালু-নন্দীগ্রাম) জামায়াত মনোনীত এম’পি প্রার্থী ড.মোস্তাফা ফয়সাল পারভেজ তার মনোয়নপত্র সংগ্রহ করেছেন। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে কাহালু উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তার দলীয় কয়েকজন নেতাকে সাথে নিয়ে সহকারি রিটানিং ও উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিনের কাছ থেকে মনোয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় তার সাথে ছিলেন উপজেলা নির্বাচন অফিসার আয়েশা খাতুন, সাবেক নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, জেলা জামায়াতের সহ-সেক্রেটারী মিজানুর রহমান মিজান, জেলা ছাত্রশিবিরের (পশিচম অঞ্চল) সভাপতি সাইয়্যেদ কুতুব শাব্বির, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি অধ্যক্ষ জহুরুল ইসলাম বাদশা, কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ.কে.এম রেজাউল আখলাক,  উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারী মাওলানা বেলায়েত হোসেন, প্রভাষক আব্দুল মোমিন প্রমুখ।

এলাকা: বগুড়া কাহালু
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার কাহালুতে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড.মোস্তফা ফয়সাল পারভেজের মনোনয়নপত্র সংগ্রহ

B
BN DESK | 18 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার