Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

BN DESK
26 November 2025, 10:11 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : বগুড়ার কাহালুতে ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কায় নাফিউর রহমান (৩২) নামে একজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় রঞ্জিত কুন্ডু নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

আহত কুন্ডু বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত নাফিউর আদমদিঘী উপজেলার সিহারি গ্রামের আবু তালেবের ছেলে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় কাহালু উপজেলার বিবিরপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় একটি ট্রাকের সাথে তাদের বহনকারী মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী ওই দুইজন গুরুতর আহত হন।

পরে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করে দেন। সেখানে ভর্তির পর রাত সাড়ে ৮টার দিকে নাফিউর মারা যান।

এলাকা: বগুড়া কাহালু
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

B
BN DESK | 26 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার