Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার কাহালুতে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে আটক ৫

BN DESK
11 November 2025, 06:00 PM পড়তে ১ মিনিট

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়নের কর্ণিপাড়া বাজারের পাশে নামুজা সড়কে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়  জনতা  দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার কর্নিপাড়া বাজারের পূর্বে হাফেজিয়া মাদ্রাসার কাছে।

আটকৃতরা হলো-বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহারহাট এলাকার মৃত মোজামের ছেলে স্বাধীন (৩২), একই উপজেলার আলী গ্রামের শামসুদ্দিননের ছেলে মেজবাউল হাসান নাঈম (৩২), একই গ্রামের বুলুর ছেলে জাকারিয়া (২২), একই উপজেলার সংসারদীঘি গ্রামের মোজাফফর হোসেনের ছেলে মনির হোসেন (২৪) এবং একই গ্রামের হযরত আলীর ছেলে রাকিবুল ইসলাম (২১)। আটককৃতদের  কাছ থেকে স্থানীয় জনতা বার্মিজ চাকুসহ আট ধরনের দেশীয় অস্ত্র এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করে।   

জানা গেছে, দেশীয় অস্ত্র নিয়ে ৮/৯ জনের একটি ডাকাত দল কর্ণিপাড়া বাজারের আশেপাশে রাস্তায় ডাকাতির প্রস্তুতিকালে বিষয়টি  স্থানীয় জনতা বুঝতে পেরে ডাকাতদের ধাওয়া করলে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাত জনতার হাতে ধরা পড়ে এবং অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। আটক ডাকাতদের কাছ থেকে একটি চাপাতি, একটি বার্মিজ চাকু, ধারালো লোহার হাসুয়া, দু’টি স্টিলের লাঠি, দু’টি ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্রসহ তিনটি (দু’টি টাচ একটি বাটন) মোবাইল ফোন পাওয়া যায়। 

এরপর  কাহালু থানা পুলিশকে সংবাদ দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে  পাঁচ ডাকাতকে গ্রেফতার করাসহ উদ্ধারকৃত দেশীয় অস্ত্র থানায় নিয়ে  আসে।এ বিষয়ে  কাহালু থানার অফিসার ইনচার্জ নিতাই চন্দ্র সরকার বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায়  একটি  ডাকাতি প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে। এছাড়া গ্রেফতারকৃত পাঁচ ডাকাতকে আজ মঙ্গলবার বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি জানান, গ্রেফতারকৃত ডাকাত স্বাধীনের বিরুদ্ধে আরও একটি দস্যুতার মামলা রয়েছে। 

 

 

 

এলাকা: বগুড়া কাহালু
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার কাহালুতে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে আটক ৫

B
BN DESK | 23 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার