Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার কাহালুতে ফাঁস দিয়ে যুবতীর আত্মহত্যা 

BN DESK
19 November 2025, 08:06 PM পড়তে ১ মিনিট

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালুতে মোছা. সুমাইয়া (১৮)নামের এক যুবতী তার খালার বাড়িতে সিলিং ফ্যানের সাথে ওড়না বেঁধে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার রাত আনুমানিক দেড়টার সময় কাহালুর পাইকড় ইউনিয়নের আড়োলা গ্রামে। সে উপজেলার পাইকড় ইউনিয়নের রামপুর ভাটোহালী গ্রামের সাজু পাইকারের মেয়ে।

জানা গেছে, এসএসসি পাশ করা সুমাইয়া পড়াশুনা বাদ দিয়ে বাড়িতে কাপড় সেলাইয়ের কাজ করতো। সম্প্রতি সৎ মায়ের সাথে মনমালিন্য হবার কারণে সে গত শনিবার আড়োলা গ্রামে তার খালা মোছা. শাহানারার কাছে যায়। এরপর সে গতকাল মঙ্গলবার রাতে খালার বাড়িতে শয়ন কক্ষে সিলিং ফ্যানের সাথে ওড়না বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এ বিষয়ে কাহালু থানায় একটি ইউ’ডি মামলা দায়ের করা হয়েছে। কাহালু থানার এস.আই মো. জমশেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকা: বগুড়া কাহালু
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার কাহালুতে ফাঁস দিয়ে যুবতীর আত্মহত্যা 

B
BN DESK | 19 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার