Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার কাহালুতে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

BN DESK
09 November 2025, 12:00 PM পড়তে ১ মিনিট

কাহালু (বগুড়া) প্রতিনিধি : মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি লিটন আলী সরকারকে (৩৫) পুলিশ গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে এ.এস.আই মোজাম্মেল হক বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার কাশিম বাজার নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সে কাহালু উপজেলার কালাই ইউনিয়নের কালাই থিয়টপাড়া গ্রামের এখলাস আলী সরকারের ছেলে।

থানা সূত্রে জানা যায়, আসামি লিটন আলী সরকার ২০২১ সালে ১৯শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার বাকলিয়া থানা পুলিশের হাতে গ্রেফতার হয়। এরপর সে জেল থেকে জামিনে বের হয়। চলতি বছরের ৫ মে আদালত তাকে দোষী সাব্যস্ত করে ২ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার  টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করে। আদালতের রায়ের পর থেকে সে পলাতক ছিল।

এলাকা: বগুড়া কাহালু
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার কাহালুতে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

B
BN DESK | 08 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার