Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার কাহালুতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত

BN DESK
12 January 2026, 10:29 PM পড়তে ১ মিনিট

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালুতে ট্রাকের ধাক্কায় আব্দুল মমিন (৩০) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় জনতা ট্রাকটি আটক করার পর কাহালু থানা পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।

গতকাল রোববার বিকেল ৪টার দিকে বগুড়া ভায়া রানীরহাট-দুর্গাপুর সড়কের কাহালু উপজেলার মালঞ্চা বাজারের পূর্বে অঘোর মালঞ্চা ঈদগাহের পাশে ঘটনাটি ঘটে। নিহত আব্দুল মমিন কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাটিহাস গ্রামের আফজাল হোসেনের ছেলে।

জানা গেছে, আজ সোমবার (১২ জানুয়ারি) বিকেলে মমিন বাড়ি থেকে চার্জার ভ্যানযোগে মালঞ্চা বাজারে আসার সময় উল্লেখিত স্থানে পৌঁছিলে বগুড়া থেকে ছেড়ে আসা একটি ট্রাক পিছন থেকে ভ্যানটিকে ধাক্কা দিলে মমিন পাকা রাস্তার ওপর ছিটকে পড়ে ট্রাকের চাকার নিচে মাথা পিষ্ট হয়ে ঘনাস্থলেই মারা যান।

মমিন নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের মাঝগ্রাম এমএ ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী মৌলভি শিক্ষক ছিলেন। কাহালু থানার থানার অফিসার ইনচার্জ মো. গোলাম মোস্তফা বলেন, দুর্ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। তবে এ বিষয়ে এখনও কোন মামলা হয়নি।

এলাকা: বগুড়া কাহালু
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার কাহালুতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত

B
BN DESK | 12 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার