Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার কুকরুলে জমি দখল, জুলুম ও মামলার প্রতিবাদে মানববন্ধন

BN DESK
10 November 2025, 03:00 AM পড়তে ১ মিনিট

বগুড়া সদর উপজেলার কুকরুল এলাকায় জমি দখল, হয়রানি, জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় ভুক্তভোগীরা। আজ শুক্রবার (৩ অক্টোবর) সকালে পুরাতন বগুড়া-দিনাজপুর সড়কের কুকরুল মরাকাটা বাজার সংলগ্ন সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, নাজমুল হক সোহেল নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ভয়ভীতি প্রদর্শন, রাজনৈতিক প্রভাব খাটানো এবং মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছেন।

মানববন্ধনে অর্ধশতাধিক নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে ভূমিদস্যুর দখল ও হয়রানি বন্ধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এসময় বক্তব্য রাখেন মাহফুজুর রহমান, আব্দুল মান্নান, বেলাল হোসেন, হারুনুর রশিদ, জাহাঙ্গীর আলম, আপেল মাহমুদসহ এলাকার গন্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার কুকরুলে জমি দখল, জুলুম ও মামলার প্রতিবাদে মানববন্ধন

B
BN DESK | 03 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার