Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার কৈপাড়ায় জামায়াত প্রার্থী সোহেলের গণসংযোগ

BN DESK
10 December 2025, 10:07 PM পড়তে ১ মিনিট

আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে বগুড়া শহরের ২০নং ওয়ার্ডের নাটাইপাড়া, কৈপাড়া, বুজরুকবাড়িয়া এলাকায় দাঁড়িপাল্লায় ভোট চেয়ে গণসংযোগ করেন বগুড়া-৬ সদর আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।

এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের আইন বিষয়ক সম্পাদক শাহীন মিয়া, প্রচার সম্পাক অধ্যক্ষ ইকবাল হোসেন, ২০ নং ওয়ার্ড জামায়াতের আমীর মাস্টার শামসুজ্জামান, নায়েবে আমীর হাসান আলী, সেক্রেটারী ইঞ্জিনিয়ার আব্দুল হাকিম, শ্রমিক নেতা শাহজাহান সাজু, ইসমাইল হোসেন শাহীন, সোহাগ সরকার প্রমুখ।

সন্ধ্যায় বুজরুকবাড়িয়ায় এক পথসভায় অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, স্বাধীনতার ৫৪ বছরে কোন সরকার দেশকে কল্যাণ রাস্ট্রে পরিণত করতে পারেনি। জামায়াত ক্ষমতায় গেলে ক্ষমতায় গেলে কোরআনের শাসনে দুর্নীতি চিরতরে বিদায় করবে। সুখী সমৃদ্ধশালী দেশ গঠনে সবাইকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহবান জানান।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার কৈপাড়ায় জামায়াত প্রার্থী সোহেলের গণসংযোগ

B
BN DESK | 10 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার