Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার গাবতলীতে আগুনে দু’টি বসতঘর পুড়ে ছাই

BN DESK
28 January 2026, 08:36 PM পড়তে ১ মিনিট

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে আলমগীর রহমান আলম নামের এক ব্যক্তির বরতবাড়ির দু’টি টিনসেড ঘরের মালামাল আগুনে পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। আজ বুধবার (২৮ জানুয়ারি) রাত ২টায় উপজেলার নেপালতলী ইউনিয়নের বুরুজ উওরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার নেপালতলী ইউনিয়নের বুরুজ উওরপাড়া গ্রামের আবুল সরকারের ছেলে আলমগীর রহমান আলমের বসতবাড়ির দু’টি টিনসেড ঘরে রাত ২টায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মহূর্তেই দু’টি ঘরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।

এসময় আলমের চিৎকারে গ্রামের লোকজন ছুটে এসে আগুন নিভানো চেষ্টা করেন। সংবাদ পেয়ে গাবতলী ফায়ার সার্ভিস কর্মীরা আসার আগেই এলাকাবাসী আগুন নিভিয়ে ফেলেন। আলমগীর রহমান আলম জামায়াতের সাবেক নেতা ছিলেন। আজ বুধবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী অফিসার এবং মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এলাকা: বগুড়া গাবতলী
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার গাবতলীতে আগুনে দু’টি বসতঘর পুড়ে ছাই

B
BN DESK | 28 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার