Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার গাবতলীতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

BN DESK
31 December 2025, 09:46 PM পড়তে ১ মিনিট

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টনের নির্দেশনায় আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে বাদ যোহর গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন গাবতলী কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক পেশ ইমাম হাফেজ আব্দুল মান্নান।

জানাজায় বিভিন্ন মসজিদ থেকে আগত হাজারো মুসল্লিসহ বিএনপি ও অঙ্গ-দলের নেতাকর্মী, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশ নেন। জানাজা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অপরদিকে, গাবতলী উপজেলার বাগবাড়ি মাদ্রাসা মাঠে গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও উপজেলা বিভিন্ন ইউনিয়নে পৃথকভাবে আরও নয়টি স্থানে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।

এলাকা: বগুড়া গাবতলী
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার গাবতলীতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

B
BN DESK | 31 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার