Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার গাবতলীর নশিপুর ইউনিয়ন বিএনপি’র নির্বাচনি প্রচারণা ও কর্মী সমাবেশ

BN DESK
10 November 2025, 09:00 PM পড়তে ১ মিনিট

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীর নশিপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ দলের উদ্যোগে আজ শনিবার (৮ নভেম্বর) এক নির্বাচনি প্রচারণা ও কর্মী সমাবেশ বাগবাড়ী কেএম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। নশিপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি জোবাইদুর রহমান গামার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি ও উপজেলা বিএনপি’র সভাপতি মোরশেদ মিল্টন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রোকন তালুকদার ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ।

নশিপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুকের সঞ্চালোনায় এতে আরও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন ও সাহাদত হোসেন খান সাগর, সহ-সভাপতি জুলফিকার হায়দার গামা, যুগ্ম সাধারণ সম্পাদক মুঞ্জুর মোরশেদ মুনজু, ফজলে রাব্বি মন্ডল ফিরোজ, সুরাইয়া জেরিন রনি, হারুনুর রশিদ হারুন, বিএনপি নেতা জাহিদুল ইসলাম জাহিদ, নজরুল ইসলাম বজলু, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সহমিনা আকতার রুমা, পৌর মহিলা দলের সভাপতি সুরভী, উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিন, মহব্বত আলী, সুমন, শিপন মিয়া, ইউনিয়ন যুবদলের অনজু মন্ডল পোটল, জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান হিরু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পবন সরকার, উপজেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান ডিটল, সাধারণ সম্পাদক এসএম রাঙ্গা, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান মোস্তা, পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু, সাধারণ সম্পাদক তাসকিন রহমান, রনজু মিয়া প্রমুখ।

এলাকা: বগুড়া গাবতলী
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার গাবতলীর নশিপুর ইউনিয়ন বিএনপি’র নির্বাচনি প্রচারণা ও কর্মী সমাবেশ

B
BN DESK | 08 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার