Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার চেলোপাড়া ও নারুলিতে টান টান উত্তেজনা, এলাকাবাসীকে একত্রিত করতে মাইকিং

BN DESK
02 November 2025, 09:00 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের নারুলি পশ্চিম পাড়ায় বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের  ঘটনার জের ধরে পাল্টা হামলা ঠেকিয়েছে পুলিশ। তবে এখনও এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজ শুক্রবার (২৪ অক্টোবর) সকালে নারুলি পশ্চিমপাড়ার বাসিন্দাদের পক্ষ থেকে মাইকিং করে এলাকাবাসীকে একত্রিত হওয়ার আহবান জানানো হয়। এখবর পেয়ে উত্তর চেলোপাড়ার  (সান্দার পট্টি) লোকজনও সংগঠিত হতে থাকে। ফলে নতুন করে সহিংসতার আশংকা দেখা দেয়। পরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় নারুলি রেলগেট এলাকায়।

জুম্মার নামাজের সময় পুলিশ উত্তর চেলোপাড়া এবং নারুলি পশ্চিমপাড়া মসজিদে ইমামের মাধ্যমে জনগনকে শান্ত থাকার আহবান জানান। যার কারণে রাত ৮টা পর্যন্ত নতুন করে কোন সহিংসতার ঘটনা ঘটেনি।

এদিকে গতকাল বৃহস্পতিবার বিকেলে নারুলি পশ্চিম পাড়ায় কমপক্ষে ৩০ টি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় সদর থানায় মামলা দায়ের হয়েছে। উত্তর চেলোপাড়ার (সান্দার পট্টি) ২৭ জনের নাম উল্লেখ করে দুই শতাধিক নারী পুরুষের নামে এই মামলা দায়ের করা হয়।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হাসান বাসির বলেন, উভয় পক্ষকে শান্ত থাকার আহবান জানানো হয়েছে। কোন পক্ষই যেন আইন নিজ হাতে তুলে না নেয় সেজন্য মসজিদে নামাজে আসা লোকজনের প্রতি আহবান জানানো হয়েছে। ফলে পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে রয়েছে।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার দুপুরে উত্তর চেলোপাড়া বটতলা এলাকায় তিন যুবককে কুপিয়ে জখম করা হয়। এর মধ্যে রবিন নামে এক যুবক মারা গেছে মর্মে গুজব ছড়িয়ে বিকেলে নারুলি পশ্চিম পাড়ায় হামলা চালায় উত্তর চেলোপাড়ার বাসিন্দারা। এসময় কমপক্ষে ৩০ টি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগ করা হয়। এরপর থেকেই দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার চেলোপাড়া ও নারুলিতে টান টান উত্তেজনা, এলাকাবাসীকে একত্রিত করতে মাইকিং

B
BN DESK | 25 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার