Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার জামায়াতের গণসংযোগ ও পথসভা, টিউবওয়েল পেল এলাকাবাসী

BN DESK
21 November 2025, 10:43 PM পড়তে ১ মিনিট

বগুড়া শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল আজ শুক্রবার (২১ নভেম্বর) সকালে বগুড়া পৌর এলাকার ১৮নং ওয়ার্ডের মুগলিশপুর ও ফুলবাড়ী এলাকায় গণ সংযোগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারী এড. আল আমিন, ১৮ নং ওয়ার্ড আমির ইব্রাহিম হোসেন, সেক্রেটারী আরিফুর রহমান শুভ, ২নং ওয়ার্ড আমির ডা. আবু বক্কর সিদ্দিক, জামায়াত নেতা রেজাউল করিম রেজা, আসাদুল হক, শ্রমিক নেতা সুমন প্রাং, স্বপন মিয়া, হযরত আলী প্রমুখ।

মগলিশপুর পুজামন্ডপ এলাকায় পথসভায় অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, দেশে কোন সংখ্যালঘু নেই। আমরা সবাই বাংলাদেশী। দেশটা আমাদের সবার। আমরা সবাই দেশকে সুিখ সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্র পরিণত করতে চাই। আপনারা আমাদের সম্পদ। ফ্যাসিস্ট সরকার পালানোর পর আমাদের লোকজন আপনাদের পুজা মন্ডপ পাহারায় নিয়োজিত ছিল।

অপর দিকে বিকেলে সাবগ্রাম হাটে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল গণসংযোগ করেন। পরে তিনি ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। গণসংযোগ কালে আমতলা মোড়ে এক পথসভায় তিনি বলেন, জনগনের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণ রষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। একবার সুযোগ দিয়ে দেখেন।

আমরা সন্ত্রাস চাঁদাবাজি করবো না, করতেও দিবোনা। পরে তিনি আমতলা মোড়ে ১৮নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে জনস্বার্থে একটি টিউবওয়েল স্থাপন করেন। এছাড়াও আবিদুর রহমান সোহেল শেখেরকোলা ইউনিয়নের বাঘোপাড়া পূর্ব এলাকায় গণসংযোগ করেন।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার জামায়াতের গণসংযোগ ও পথসভা, টিউবওয়েল পেল এলাকাবাসী

B
BN DESK | 21 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার