Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার তালোড়ায় পানিতে পড়ে শিশুর মৃত্যু

BN DESK
14 November 2025, 08:41 PM পড়তে ১ মিনিট

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলার তালোড়ার নয়া মেঘা গ্রামে গতকাল বৃহস্পতিবার দুপুরে পুকুরের পানিতে ডুবে আদিবা খাতুন নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। জানা গেছে, উপজেলার তালোড়া পৌরসভার নয়া মেঘা গ্রামের এনামুল হকের মেয়ে আদিবা খাতুন গতকাল বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টায় বাড়ির সামনে পুকুরে সকলের অগোচরে পড়ে যায়।

পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। স্বজনরা দুপুরে দিকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে চিকাৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

তালোড়া পৌরসভার স্থানীয় ওয়ার্ড সাবেক কাউন্সিলর রেহান সরকার মুকুল শিশুটির পানিতে পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার তালোড়ায় পানিতে পড়ে শিশুর মৃত্যু

B
BN DESK | 14 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার