Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার দুপচাঁচিয়ায় আমনের বাম্পার ফলন নতুন ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষক

BN DESK
19 November 2025, 05:59 PM পড়তে ১ মিনিট

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়ায় চলতি মৌসুমে রোপাআমন ধানের বাম্পার ফলন হয়েছে। এরই মাঝে কৃষকরা ধান কাটা-মাড়াই শুরু করেছেন। ধানের বাম্পার ফলন দেখে কৃষকের মুখে হাসি ফুটেছে।

গতকাল মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, বিস্তৃর্ণ মাঠজুড়ে আমন ধানের সোনালী শীষ। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এই উপজেলার প্রায় ১১ হাজার ৬২০ হেক্টর জমিতে ধানের চাষ করা হয়েছে। এবার এ ধানের মৌসুমে শুরু থেকে আবহাওয়া অনুকূলে থাকায় কুষকরা রোপাআমন চাষে কোনো সমস্যায় পড়েননি।

বিশেষ করে বীজতলা থেকে ধানের চারা রোপণ করা, পরিচর্যাসহ সব মিলিয়ে মাঠে-মাঠে কৃষকের সোনালী ধানের সমারহ এখন দর্শনীয় হয়ে উঠেছে। এরই মাঝে অনেক কৃষক ধান কাটা-মাড়াই শুরু করেছেন। কৃষকরা জানান, কৃষি অফিসের পরামর্শে যথাযথভাবে পরিচর্যা করায় জমিতে ধান ভালো হয়েছে। ইতিমধ্যে পাকাধান কাঁটতে শুরু করেছেন। তবে কিছুদিন আগে বৃষ্টির কারণে ধান কিছুটা নষ্টও হয়েছে। এরপরও বিঘা প্রতি ১৭ থেকে ১৮ মণ ধান পাচ্ছেন। তারা আশা করেছেন ধানের দামও ভালো পাবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহাম্মদ সাইফুল আবেদীন জানান, চলতি মৌসুমে উপজেলায় ১১ হাজার ৬২০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, যা অর্জিতও হয়েছে। ধানের চারা রোপণের শুরু থেকেই ভালো মানের বীজ জমির উর্বরতা বৃদ্ধির প্রয়োজনীয় প্রদক্ষেপ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে কৃষকদেরকে উদ্বুদ্ধ করেছেন।

যদিও এখনও পুরোদমে ধান কাটা-মাড়াই শুরু হয়নি। এরই মাঝে যে সব এলাকা ধান পেকেছে সেখানে ধান কাটা-মাড়াইয়ের ধুম পড়েছে। গতকাল পর্যন্ত উপজেলায় প্রায় ৭৫০ হেক্টর জমিতে ধান কাটা-মাড়াই হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার দুপচাঁচিয়ায় আমনের বাম্পার ফলন নতুন ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষক

B
BN DESK | 19 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার