Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার দুপচাঁচিয়ায় ঋণের চাপে গৃহবধূর আত্মহত্যা

BN DESK
24 November 2025, 09:24 PM পড়তে ১ মিনিট

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলার তালোড়া খানপুর গ্রামে ঋণের চাপ সহ্য করতে না পেরে গতকাল রোববার বিকেলে নীলিমা গোস্বামী (৩৬) নামে এক গৃহবধূ বিষাক্ত গ্যাসট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছে।

জানা গেছে, উপজেলা তালোড়া খানপুর গ্রামের দুবাই প্রবাসী কাজল গোস্বামীর স্ত্রী নীলিমা গোস্বামী ঘটনার দিন রোববার বিকেল সাড়ে ৩টায় নিজ বাড়িতে গ্যাসট্যাবলেট সেবন করে ছটফট করতে থাকে। এক পর্যায়ে বাড়ির লোকজনকে জানায়, সে বিষাক্ত গ্যাসট্যাবলেট সেবন করেছে। বাড়ির লোকজন দ্রুত তাকে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সেখানে তার অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টায় সে মারা যায়। পারিবারিক সূত্রে জানা গেছে, ঋণের চাপ সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করেছে।

থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, এ সংক্রান্তে তার মেয়ে পল্লবী গোস্বামী বাদি হয়ে অস্বাভাবিক মৃত্যু মামলা করেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার দুপচাঁচিয়ায় ঋণের চাপে গৃহবধূর আত্মহত্যা

B
BN DESK | 24 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার