Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার দুপচাঁচিয়ায় জামায়াতের মার্চ ফর দাঁড়িপাল্লা

BN DESK
29 November 2025, 08:21 PM পড়তে ১ মিনিট

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-৩ দুপচাঁচিয়া-আদমদীঘি আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী নূর মোহাম্মাদ আবু তাহের এর মার্চ ফর দাঁড়িপাল্লা কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা জামায়াতের আয়োজনে আজ শনিবার (২৯ নভেম্বর) সকালে দলীয় কার্যালয় থেকে এই কর্মসূচি শুরু হয়। র‌্যালিটি উপজেলা সিও ব্যাসস্ট্যান্ড হয়ে তালোড়া গিয়ে শেষ হয়।

পরে তালোড়া রেলওয়ে চত্বরে বিশাল সমাবেশে জামায়াত নেতা মাওলানা বুলবুল আহম্মেদের পরিচালনায় বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, কেন্দ্রীয় ছাত্র শিবিরের দাওয়া সম্পাদক মোজাম্মেল হোসেন, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোহাম্মাদ তাজউদ্দিন, জামায়াতের শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ বাশার, বগুড়া জেলা পশ্চিম শিবিরের সভাপতি সৈয়দ কুতুব উদ্দিন আহম্মেদ শাব্বির, আদমদীঘি জামায়াতের আমির আতোয়ার রহমান, দুপচাঁচিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা ওমর আলীসহ প্রমুখ নেতৃবৃন্দ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার দুপচাঁচিয়ায় জামায়াতের মার্চ ফর দাঁড়িপাল্লা

B
BN DESK | 29 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার