Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত

BN DESK
23 December 2025, 07:39 PM পড়তে ১ মিনিট

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় সোহাগ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সন্ধ্যা সোয়া ৭টায় উপজেলার মাস্টারপাড়া এলাকায়। জানা গেছে, উপজেলা সদরের তেতুলিয়া দক্ষিণ পাড়ার মুক্তার আলীর ছেলে সোহাগ (২০) সাইকেলযোগে দুপচাঁচিয়া থেকে বাড়ি ফিরছিলেন।

তার সাইকেলটি দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের সদরের মাস্টার পাড়ার কাছে পৌঁছিলে সামনে থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি সাইকেল থেকে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। দ্রুত তাকে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃৃত ঘোষণা করেন।

থানা অফিসার ইনচার্জ আফজাল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ সংক্রান্তে তার বাবা মুক্তার আলী থানায় একটি অভিযোগ দিয়েছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত

B
BN DESK | 23 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার