Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার দুপচাঁচিয়ায় নারী মাদক বিক্রেতার কারাদন্ড

BN DESK
10 November 2025, 04:00 PM পড়তে ১ মিনিট

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত এক নারী মাদক বিক্রেতাকে ৯ মাসের কারাদন্ডসহ ২ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল রোববার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড তৌহিদুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দন্ডপ্রাপ্ত মাদক বিক্রেতা হলো উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের চৌমুহনী বেলাইল দক্ষিণপাড়া গ্রামের রশিদুল ইসলামের স্ত্রী আকলিমা বেগম (৪৫)।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, ঘটনার দিন গতকাল রোববার সন্ধ্যায় চৌমুহনী বাজার এলাকায় মাদক বিক্রিকালে ঘটনাস্থলেই নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড তৌহিদুল ইসলাম উপস্থিত হয়ে নারী মাদক বিক্রেতাকে এই কারাদন্ড প্রদান করেছেন। গতকাল সোমবার তাকে বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার দুপচাঁচিয়ায় নারী মাদক বিক্রেতার কারাদন্ড

B
BN DESK | 20 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার