Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার দুপচাঁচিয়ায় ফাঁস দিয়ে নববধূর আত্মহত্যা

BN DESK
24 November 2025, 10:53 PM পড়তে ১ মিনিট

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলা চামরুল ইউনিয়নে নয়াপাড়া গ্রামে আজ সোমবার (২৪ নভেম্বর) দুপুরে মাছুরা বেগম (১৯) নামে এক নববধূ ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। জানা গেছে, উপজেলার চামরুল ইউনিয়নের নয়াপাড়া গ্রামের রাকিব মন্ডলের সদ্যবিবাহিত স্ত্রী মাছুরা বেগম ঘটনার দিন দুপুরে শয়ন কক্ষে তীরের সাথে ওড়না বেঁধে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এক পর্যায়ে বাড়ির লোকজন ঝুলন্ত মাছুরা বেগমকে দেখতে পান। তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে ওড়না কেটে তাকে মাটিতে নামিয়ে মৃত অবস্থায় দেখতে পান। তার আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি।

থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, এ সংক্রান্তে ছেলের চাচা বাচ্চু মন্ডল বাদি হয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার দুপচাঁচিয়ায় ফাঁস দিয়ে নববধূর আত্মহত্যা

B
BN DESK | 24 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার