Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লক্ষাধিক টাকা জরিমানা

BN DESK
11 November 2025, 06:00 PM পড়তে ১ মিনিট

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অনুমোদনহীন ওষুধ রাখাসহ সরকারি উচ্ছেদকৃত জায়গা দখলের অভিযোগে অভিযান চালিয়ে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) তৌহিদুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত এ দিন বিকেলে উপজেলা সদরের ইসলামপুর বাসস্ট্যান্ড এলাকায় মুক্তার হোসেনের মালিকানাধীন শিহাব মেডিকেল স্টোরে অভিযান চালান। এ সময় মানবদেহে ক্ষতিকারক সরকার অনুমোদনহীন ওষুধ রাখার অপরাধে ইসলামপুর খানাবাড়ীর মুক্তার হোসেনের ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও বগুড়া-নওগাঁ মহাসড়কে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় উচ্ছেদকৃত সরকারি জায়গা দখল করে ব্যবসা করার অভিযোগে মুরগির দোকানদার তাহেরুল ইসলামের ২৫ হাজার টাকা, আকাশ হোসেনের ৩৫ হাজার টাকা, আব্বাস হোসেনের মালিকানাধীন আরফাত হোটেলের ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম জানান, মানবদেহের ক্ষতিকারক সরকার অনুমোদনহীন ওষুধ বিক্রি বন্ধসহ সরকারি উচ্ছেদকৃত জায়গা অবৈধ দখলদারদের বিরুদ্ধে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লক্ষাধিক টাকা জরিমানা

B
BN DESK | 29 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার