Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার দুপচাঁচিয়ায় মোবাইল ফোনে বিয়ের চারমাস পর নববধূর আত্মহত্যা

BN DESK
29 August 2026, 04:12 AM পড়তে ১ মিনিট

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা গোবিন্দপুর ইউনিয়নে আশুঞ্জা বানিয়াদিঘী গ্রামে গতকাল রোববার বিকেলে বিয়ের চার মাস পর সাথী আক্তার (১৯) নামে এক নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

স্থানীয়রা জানান, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আশুঞ্জা বানিয়াদিঘী গ্রামের আব্দুর রহিমের ছেলে প্রবাসী তারেক হোসেনের (২৫) সাথে পাশ্ববর্তী আদমদীঘি উপজেলার দেলুঞ্জা গ্রামের মৃত আতাউর রহমানের মেয়ে সাথী আক্তারের মোবাইল ফোনে পরিচয় হয়। পরিচয় সূত্র ধরে প্রায় চার মাস আগে উভয় পরিবাবের সম্মতিতেই প্রবাসী তারেক হোসেনের সাথে মোবাইল ফোনে তার বিয়ে হয়।

বিয়ের পর থেকে সাথী আক্তার (১৯) তার প্রবাসী স্বামীর গ্রামের বাড়িতে বসবাস করে আসছিলেন। সাথী আক্তারের সাথে তার প্রবাসী স্বামী প্রতিদিনই মোবাইলে কথাবার্তা হয়। গত  ১০ দিন আগে প্রবাসী স্বামীর সাথে মোবাইলে সাথী আক্তারের তর্ক-বিতর্ক হয়। প্রবাসী স্বামী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। বিষয়টি সাথী আক্তার তার পরিবারকে জানায়।

শ্বশুর বাড়ির লোকজনও বিষয়টি জেনে যায়। এতে সাথী আক্তারে ওপর মানসিক চাপ বাড়তে থাকে। এর জের ধরে গতকাল রোববার বিকেলে সাথী আক্তার সবার অজান্তে শয়ন কক্ষে তীরের সাথে ওড়না বেঁধে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বাড়ির লোকজন সাথী আক্তারের ঝুলন্ত দেখতে পেরে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এগিয়ে এস ওড়না কেটে তাকে মাটিতে নামান।

থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, এ সংক্রান্তে সাথী আক্তারের ফুফু বাদি হয়ে আত্মহত্যার প্ররোচণার অভিযোগে প্রবাসী স্বামী তারেক হোসেন, তার বাবা-মাসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য তার লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার দুপচাঁচিয়ায় মোবাইল ফোনে বিয়ের চারমাস পর নববধূর আত্মহত্যা

B
BN DESK | 22 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার