Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার ধুনটে কাঠাল গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যু

BN DESK
07 November 2025, 12:00 AM পড়তে ১ মিনিট
বগুড়ার ধুনটে কাঠাল গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যু

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় ছাগলের খাবারের জন্য কাঠাল গাছের পাতা সংগ্রহকালে ডাল ভেঙে গাছ থেকে পড়ে আলতাব আলী (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আলতাব আলী উপজেলার মরিচতলা গ্রামের বাসিন্দা।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিলচতল গ্রামের বাসিন্দা ছিলেন আলতাব আলী। দফায় দফায় যমুনা নদীর ভাঙনে সবকিছু হারিয়ে তিনি মরিচতলা গ্রামে নতুন করে মাথা গোঁজার ঠাঁই করে নিয়েছেন। কৃষি কাজের পাশাপাশি তিনি বাড়িতে গবাদিপশু পালন করে জীবিকা নির্বাহ করতেন। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার দুপুরে বাড়ির আঙ্গিনায় কাঠাল গাছে উঠে ছাগলের খাবারের জন্য গাছের পাতা সংগ্রহ করছিলেন। এসময় অসাবধানতাবসত গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে আহত হন আলতাব আলী। তাকে দ্রুত উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলতাব আলীর মৃত্যু হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, আইনি প্রক্রিয়া শেষে আলতাব আলীর মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এলাকা: বগুড়া ধুনট
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার ধুনটে কাঠাল গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যু

B
BN DESK | 18 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার