Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার ধুনটে গাঁজাসহ মাদকের ‘ফেরিওয়ালা’ গ্রেফতার

BN DESK
20 January 2026, 09:01 PM পড়তে ১ মিনিট

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে থেকে গাঁজা বিক্রিকালে দুলাল মন্ডল (৪৩) নামে মাদকের এক ‘ফেরিওয়ালাৎকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ভুতবাড়ি তিনমাথা মোড়ের ফাঁকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুলাল মন্ডল ভুতবাড়ি গ্রামের আফজাল মন্ডলের ছেলে। সে পুলিশের তালিকাভুক্ত মাদকব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, দুলাল মন্ডল এলাকার চিহ্নিত মাদকব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে বিভিন্ন এলাকার পথে-প্রান্তরে ঘুরে ঘুরে কৌশলে মাদকসেবীদের কাছে মাদক বিক্রি করে আসছে। অনেক সময় মোবাইল ফোনে যোগাযোগ করে সেবনকারীদের কাছে মাদক পৌঁছে দেয়।

তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে তিনমাথা রাস্তায় দাড়িয়ে গাঁজা বিক্রিকালে পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গাঁজাসহ একজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

এলাকা: বগুড়া ধুনট
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার ধুনটে গাঁজাসহ মাদকের ‘ফেরিওয়ালা’ গ্রেফতার

B
BN DESK | 20 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার