Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার ধুনটে গাছ থেকে কাঠুরিয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

BN DESK
12 December 2025, 09:31 PM পড়তে ১ মিনিট

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় বাড়ির পাশে জিগা গাছের ডাল থেকে আজাহার আলী (৭০) নামে এক কাঠুরিয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৩টায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের বগা-জোলাগাতী গ্রাাম থেকে তার মৃতদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়। নিহত আজাহার আলী বগা-জোলাগাতী গ্রামের ছবদের আলীর ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজাহার আলী একজন কাঠুরিয়া। তিনি কাঠ কাটার কাজের পাশাপাশি কৃষি শ্রমিকের কাজ করেন। গত বৃহস্পতিবার রাতে পার্শ্ববর্তী জোলাগাতী মাজারে ওরশ মাহফিলে যান আজাহার আলী। কিন্ত রাতে আর বাড়িতে ফিরে আসেননি। এ অবস্থায় শুক্রবার সকাল ৬টায় স্থানীয়রা আজাহার আলীর মৃতদেহ বাড়ির পাশে গাছের ডালে ঝুলতে দেখে স্বজনদের খবর দেন।

নিহতের ছেলে জুয়েল রানা দাবি করেন, তার বাবা দীর্ঘদিন ধরে মানুষিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। তার কথাবার্তা ও চাল-চলনে অসংলগ্ন ভাব রয়েছে। তার বাবার কোন শত্রু ছিল না। পরিবারের ধারণা আজাহার আলী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

ধুনট থানার এসআই মুনজুর মোর্শেদ মন্ডল বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে। আজাহার আলীর মৃতদেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবদনে তার মৃত্যুর কারণ জানা যাবে।  

এলাকা: বগুড়া ধুনট
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার ধুনটে গাছ থেকে কাঠুরিয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

B
BN DESK | 12 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার