Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার ধুনটে ঘুষ নেওয়ার অভিযোগে পুলিশকে মারধরের মামলায় গ্রেফতার

BN DESK
20 January 2026, 09:25 PM পড়তে ১ মিনিট

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় রাস্তায় চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল চালকের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ এনে ২ পুলিশ সদস্যকে মারধরের মামলায় ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মাটিকোড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে মাসুদ রানা (২৫) ও চরপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে শাহিনুর জামান গোলাপ (৪৫)। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরআগে সোমবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ১১টার দিকে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় টিএসআই আবুল কালামের নেতৃত্বে চেকপোস্ট বাসানো হয়। সেখানে আব্দুল খালেক ও আব্দুল হামিদ নামে পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন। এ সময় রাস্তায় মোটরসাইকেলের কাগজপত্র যাচাই বাছাই করতে থাকেন পুলিশ সদস্যরা।

তল্লাসী চলাকালে রাস্তায় একটি মোটরসাইকেল চালকের হেলমেট না থাকায় তার বিরুদ্ধে মামলা দেন টিএসআই আবুল কালাম আজাদ। একই সময় আরো একটি মোটরসাইকেলের গতিরোধ করে চালকের কাছ থেকে এক হাজার টাকা ঘুষ নিয়ে তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ এনে ২ পুলিশ সদস্যকে মারধর করে স্থানীয় জনতা।

এ ঘটনায় সোমবার রাতে এসআই মোস্তাফিজার রহমান বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতারকৃত মাসুদ রানা ও শাহিনুর জামান গোলাপের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। আসামিরা সরকারি কাজে বাধা দিয়ে ২ পুলিশ সদস্যকে মারধর করে আহত করেছে বলে মামলায় উল্লখ করা হয়েছে।

আহত ২ পুলিশ সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম বলেন, ঘটনাস্থলের ভিডিও ফুটেজ দেখে এ মামলার অজ্ঞাত আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এলাকা: বগুড়া ধুনট
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার ধুনটে ঘুষ নেওয়ার অভিযোগে পুলিশকে মারধরের মামলায় গ্রেফতার

B
BN DESK | 20 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার