Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার ধুনটে চোরাই গরুবোঝাই ট্রাক জব্দ, গ্রেফতার ১

BN DESK
18 December 2025, 10:06 PM পড়তে ১ মিনিট

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় দুই কৃষকের গোয়ালঘর থেকে চোরাই চারটি গরুবোঝাই একটি ট্রাকসহ আন্তঃজেলা গরু চোর চক্রের সদস্য মোরশেদ আলীকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। মোরশেদ আলী ঢাকার ধামরাই উপজেলার কাঁচা রাজাপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৩টায় ধুনট-গোসাইবাড়ি সড়কের বাকশাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে চোরাই গরুবোঝাই ট্রাকসহ তাকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, বুধবার রাতে ধুনট উপজেলার সোনারগাঁ গ্রামের কৃষক জুয়েল হোসেনের ঘর থেকে তিনটি গরু ও সারিয়াকান্দি উপজেলার কাশাহারা গ্রামের গাজিরুল ইসলামের দু’টি গরু চুরি করে মোরশেদ আলী ও তার দলের সদস্যরা। এরপর চোরাই চারটি গরু একটি ট্রাকে তুলে ধুনট হয়ে গোসইবাড়ি যমুনা নদীর দিকে রওনা হয়। পথিমধ্যে বাকশাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় পৌঁছলে টহল পুলিশের দল ওই ট্রাকের গতিরোধ করে।

এসময় চোর দলের অন্য সদস্যরা কৌশলে ঘটনাস্থল থেকে সটকে পড়ে। এ ঘটনায় সোনারগাঁ গ্রামের কৃষক জুয়েল হোসেন বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতারকৃত মোরশেদ আলীসহ পলাতক ছয়জনকে আসামি করা হয়েছে।

ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম বলেন, এ মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এই চক্রের সঙ্গে স্থানীয় কোন অপরাধী জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এলাকা: বগুড়া ধুনট
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার ধুনটে চোরাই গরুবোঝাই ট্রাক জব্দ, গ্রেফতার ১

B
BN DESK | 18 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার