Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার ধুনটে জনতার ধাওয়া খেয়ে নদীতে ডুবে ছিনতাইকারীর মৃত্যু

BN DESK
05 November 2025, 02:00 AM পড়তে ১ মিনিট

ধুনট (বগুড়া) প্রতিনিধি: ধুনট উপজেলায় মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় জনতার ধাওয়া খেয়ে আত্মরক্ষায় বাঙালি নদীতে লাফ দিয়ে অজ্ঞাত এক ছিনতাইকারীর (৪৫) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা ১১টায় ধুনট সদরের বথুয়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নদী থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১১টার দিকে বথুয়াবাড়ী বাজারে এক অজ্ঞাত পথচারীর মোবাইল ফোন ছিনতাই করলে স্থানীয়রা সেটা দেখে তাকে ধাওয়া করে। এসময় ওই ছিনতাইকারী আত্মরক্ষায় দৌড়ে পালানোর চেষ্টা করে।  এক পর্যায়ে সে বথুয়াবাড়ী শ্মশান ঘাট এলাকায় বাঙালি নদীতে ঝাঁপ দেয়।

কিছু সময় পর নদীর পানিতে ওই ছিনতাইকারীর মৃতদেহ ভেসে ওঠে। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেছে। তবে এ সংবাদ লেখা পর্যন্ত মৃতব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মোবাইল ছিনতাই করে পালানোর সময় বাঙালি নদীতে ঝাঁপ দিয়ে পানিতে ডুবে ওই ব্যক্তি মারা যায়।

সংবাদ পেয়ে পুলিশ নদী থেকে মৃতদেহ উদ্ধার করেছে এবং ময়না তদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া মৃতদেহ পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এলাকা: বগুড়া ধুনট
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার ধুনটে জনতার ধাওয়া খেয়ে নদীতে ডুবে ছিনতাইকারীর মৃত্যু

B
BN DESK | 02 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার