Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার ধুনটে নাশকতার মামলায় আ’লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

BN DESK
11 November 2025, 03:00 PM পড়তে ১ মিনিট

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় বিএনপির দায়ের করা বিস্ফোরক আইনের পৃথক ২টি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কাদাই গ্রামের নাজেম উদ্দিন ওরফে নাসের আকন্দের ছেলে কালেরপাড়া ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম (৬৫) ও ধুনট পৌর এলাকার পশ্চিম ভারণশাহী গ্রামের এরশাদ আলীর ছেলে পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জহুরুল ইসলাম (৪০)।

আজ শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল তিন টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরআগে বৃহস্পতিবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল আলম বলেন,বিস্ফোরক আইনের মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে সাইফুল ও জহুরুল ইসলামকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এসব মামলার অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এলাকা: বগুড়া ধুনট
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার ধুনটে নাশকতার মামলায় আ’লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

B
BN DESK | 25 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার