Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার ধুনটে নিজ ঘরে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ

BN DESK
08 November 2025, 03:00 AM পড়তে ১ মিনিট

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটে নিজের ঘর থেকে চম্পা খাতুন (৩৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেল ৫টায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের রামপুরা মধ্যপাড়া এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত চম্পা খাতুন উপজেলার রামপুরা মধ্যপাড়ার মৃত আল-আমিনের স্ত্রী।

থানা সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের একডালা গ্রামের আজিজুল হকের মেয়ে চম্পা খাতুনের প্রায় ১৫ বছর আগে ধুনট উপজেলার রামপুরা মধ্যপাড়ার আল-আমিনের সাথে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে ২ সন্তানের জন্ম হয়। প্রায় ৭ বছর আগে চম্পা খাতুনের স্বামী আল-আমিন মারা গেছেন। স্বামীর মৃত্যুর পর ২ সন্তানকে নিয়ে শশুর বাড়িতে বসবাস করতো চম্পা খাতুন। স্বামীর স্থাবর-অস্থাবর সম্পদ নিয়ে শশুর বাড়ির লোকজনের সঙ্গে বিরোধ রয়েছে।  অন্যান্য দিনের মত গত রোববার রাতে চম্পা খাতুন নিজের ঘরে একাই ঘুমিয়ে পড়েন। এ অবস্থায় সোমবার সকালে চম্পা তার ঘরের দরজা না খোলায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। এ সময় পরিবারের লোকজন দরজা ভেঙে ঘরে ঢুকে চম্পা খাতুনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চম্পার মৃতদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

ধুনট থানার এসআই মুনজুর মোর্শেদ মন্ডল বলেন, এ ঘটনায় থানায় ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার সকালে চম্পার মৃতদেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকের কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়না তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এলাকা: বগুড়া ধুনট
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার ধুনটে নিজ ঘরে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ

B
BN DESK | 22 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার