Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার ধুনটে বিএনপির কার্যালয়ে ককটেল হামলার ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার

BN DESK
18 December 2025, 08:38 PM পড়তে ১ মিনিট

ধুনট (বগুড়া) প্রতিনিধি: ধুনট উপজেলায় বিএনপি কার্যালয়ে ককটেল হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা পৃথক ২টি মামলায় সালমান (২৭) নামে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সালমান ধুনট পৌর এলাকার সদরপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে এবং উপজেলা যুবলীগের সদস্য। গত বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ সব মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

এলাকা: বগুড়া ধুনট
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার ধুনটে বিএনপির কার্যালয়ে ককটেল হামলার ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার

B
BN DESK | 18 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার