Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার ধুনটে বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় যুবলীগ নেতা রাসেল গ্রেফতার

BN DESK
10 November 2025, 01:00 PM পড়তে ১ মিনিট

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগে করা মামলায় রাসেল মাহমুদ (৩৮) নামে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। রাসেল মাহমুদ উপজেলার ধেরুয়াহাটি গ্রামের জসিম উদ্দিনের ছেলে। সে মথুরাপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক। এর আগে বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে মথুরাপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

মামলা সূত্রে জানা যায়, ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে বিএনপির দলীয় কার্যালয়ে ২০২৩ সালের ৭ জুন কর্মীসভা চলছিল। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে ওই কর্মী সভায় ককটেল হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনায় শ্রমিকদল নেতা আশাদুল ইসলাম বাদি হয়ে ২৬ জানুয়ারি থানায় মামলা করেন।

ওই মামলায় যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৭৮ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৬০-৭০ জনকে আসামি করা হয়। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে রাসেলকে গ্রেফতার করা হয়েছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এলাকা: বগুড়া ধুনট
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার ধুনটে বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় যুবলীগ নেতা রাসেল গ্রেফতার

B
BN DESK | 17 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার