Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার ধুনটে বিএনপির ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

BN DESK
18 January 2026, 06:40 PM পড়তে ১ মিনিট

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনটের এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান পলাশসহ ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আজ রোববার (১৮ জানুয়ারি) উপজেলা জামায়াতের সেক্রেটারী আব্দুল করিম বাদি হয়ে থানায় এ মামলা দায়ের করেন। এ মামলায় অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

মামলা সুত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শনিবার বিকেল সাড়ে ৫টায় জামায়াতের নেতাকর্মীরা এলাঙ্গী বাজার এলাকায় হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাতে থাকেন। এ সময় এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান পলাশের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে জামায়াতের নেতাকর্মীদের প্রচারণায় বাঁধা প্রদান করে। এসময় দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের মারপিটে এলাঙ্গী ইউনিয়ন জামায়াতের আমিরসহ ৭ নেতাকর্মী আহত হয়েছেন।

সংবাদ পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। ঘটনার পর থেকে এলাঙ্গী বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এলাকা: বগুড়া ধুনট
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার ধুনটে বিএনপির ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

B
BN DESK | 18 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার