Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার ধুনটে বিস্ফোরক মামলায় তাঁতী লীগের নেতা গ্রেফতার

BN DESK
23 January 2026, 09:09 PM পড়তে ১ মিনিট

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল থেকে ককটেল হামলার অভিযোগে করা মামলায় সাজেদুল ইসলাম (৩৬) নামে তাঁতী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। সাজেদুল ইসলাম উপজেলার নিমগাছি গ্রামের চান মিয়া সরকারের ছেলে এবং উপজেলা তাঁতী লীগের সদস্য। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ২০২৫ সালের ৩০ নভেম্বর রাত প্রায় ২টায় চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় মশাল মিছিল বের করেন। মিছিলকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ওই এলাকায় জনমনে আতংক সৃষ্টি করে।

এ ঘটনায় ২০২৫ সালের ১০ ডিসেম্বর উপজেলার গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহম্মেদ বাদি হয়ে ৩৫ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত আরো ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে সাজেদুল ইসলামকে গ্রেফতার করা হয়। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এলাকা: বগুড়া ধুনট
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার ধুনটে বিস্ফোরক মামলায় তাঁতী লীগের নেতা গ্রেফতার

B
BN DESK | 23 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার