Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার ধুনটে যুবদল নেতার ওপর ককটেল হামলা মামলায় গ্রেফতার-১

BN DESK
30 November 2025, 08:03 PM পড়তে ১ মিনিট

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় আওয়ামী লীগের মশাল মিছিল থেকে যুবদল নেতার ওপর ককটেল হামলার অভিযোগে করা মামলায় আরাফাত হোসেন (২২) নামে এক কাঠ মিস্ত্রিকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ রোববার (৩০ নভেম্বর) দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। আরাফাত হোসেন উপজেলার নলডাঙ্গা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। এর আগে শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ধুনট-শেরপুর সড়কের বথুয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে।

মামলা সূত্রে জানা যায়, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা চলতি বছরের ১৭ ফ্রেব্রুয়ারি সন্ধ্যায় শহরের শহীদ মিনার চত্বরে জয় বাংলা শ্লোগান দিয়ে মশাল মিছিল করতে থাকে। এ সময় যুবদল নেতা রিপন সেখ ও তার লোকজন তাদের বাঁধা দেয়। তখন মশাল মিছিলকারীরা যুবদল নেতার ওপর ককটেল হামলা চালায়।

এ ঘটনায় ১৯ ফেব্রুয়ারি ধুনট পৌরসভার ২নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক চরপাড়া গ্রামের রিপন সেখ বাদি হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

এই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে আরাফাত হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এলাকা: বগুড়া ধুনট
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার ধুনটে যুবদল নেতার ওপর ককটেল হামলা মামলায় গ্রেফতার-১

B
BN DESK | 30 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার