Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার ধুনটে শিক্ষকদের উপহারের শীতের পোশাক পেয়ে খুশি শিক্ষার্থীরা

BN DESK
08 January 2026, 11:11 PM পড়তে ১ মিনিট

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় নতুন বছর উপলক্ষে শিক্ষকদের অর্থায়নে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শীতের নতুন পোশাক (সোয়েটার) বিতরন করা হয়েছে। উপজেলার আড়িয়ামোহন-চর গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শিক্ষকের টাকায় এসব শীতের পোশাক ক্রয় করা হয়। কনকনে শীতে নতুন পোশাক পেয়ে শিক্ষার্থীদের মুখে হাসি ফুটে উঠেছে।  

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টায় আড়িয়ামোহন-চর গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মাঝে শীতের পোশাক বিতরনের উদ্বোধন করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা চয়নিকা আকতার। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতের পোশাক বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম।

সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন চক ডাকাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম শামীম, আড়িয়ামোহন-চর গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিনা আক্তার, নাহিদ হাসান, রাম চন্দ্র, অভিভাক শফিকুল ইসলাম, শিক্ষার্থী সজীব বাবু, নূর আলম, আয়েশা সিদ্দীকা ও মারিয়া খাতুন।

এলাকা: বগুড়া ধুনট
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার ধুনটে শিক্ষকদের উপহারের শীতের পোশাক পেয়ে খুশি শিক্ষার্থীরা

B
BN DESK | 08 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার