Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার নন্দীগ্রামের কৃতী সন্তান আহসান হাবীব গামা ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিযুক্ত

BN DESK
09 November 2025, 11:00 PM পড়তে ১ মিনিট

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) হিসেবে নিয়োগ পেয়েছেন বগুড়ার নন্দীগ্রামের কৃতী সন্তান আহসান হাবীব গামা। গত ৪ নভেম্বর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন।

আহসান হাবীব গামা ২০০১ সালে বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন এবং ২০০৭ সালে হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তি লাভ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও এলএলবি ডিগ্রি অর্জন করেন।

আহসান হাবীব গামা নন্দীগ্রাম পৌরসভার কলেজপাড়া এলাকার বাসিন্দা ও নন্দীগ্রাম কাজি আব্দুল ওয়াজেদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ এবং নারী শিক্ষার অগ্রদূত একই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আশরাফি বানুর ছেলে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার নন্দীগ্রামের কৃতী সন্তান আহসান হাবীব গামা ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিযুক্ত

B
BN DESK | 05 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার